হ্যালো বন্ধুরা,
শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্তটা নিয়েই নিলাম- ওয়ার্ডপ্রেস নিয়ে একটা বই লিখবোই। তাও বাংলা ভাষায়। অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আশা করছি জুলাই ২০১২-এর মধ্যেই শেষ করতে পারবো। সে জন্য প্রতিদিন কাজ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। হয়তো একটু বেশি কষ্ট হবে, তবে আপনাদের বইটি কত কাজে লাগবে! সেটা ভেবেই মনে শান্তি পাচ্ছি। আরও আরও পরিশ্রম করতে উৎসাহী হচ্ছি।
কেন এই সিদ্ধান্ত?
প্রায় প্রতিদিন-ই একাধিক মেইল পাই ওয়ার্ডপ্রেস বিষয়ে। তাদের বেশির ভাগ-ই মেইল করে ওয়ার্ডপ্রেস শিখতে চেয়ে। মেইলের বিষয়বস্তু একটাই- কীভাবে ওয়ার্ডপ্রেস শিখবো? কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা শেখানো আমার পক্ষে সম্ভব না। তাই বলে কি তারা হতাশ হবেন? না। তাদের কথা চিন্তা করে এবং নিজে ওয়ার্ডপ্রেস আরও শেখার জন্যই মূলত এই উদ্যোগ। হয়তো অনেকেই আরও অনেক উদ্যোগ নিয়েছেন, তবে আমারটা আসলে তেমন বড় কিছু না। কারণ আমি নিজেই তেমন কিছু জানিনা। অবশ্য আামি বইয়ে যা লিখবো, সম্পূর্ণই আমার নিজের অভিজ্ঞতালব্ধ থেকে। এবং এই দিক থেকে বিবেচনা করলে, বইটি অন্য সব বই থেকে আলাদা, স্বতন্ত্র হবে তা নি:সন্দেহে বলা যায়।
বইয়ের নামকরণ
বইয়ের নাম নিয়ে বেশ কিছুদিন ভেবেছি আমি। অনেক নাম-ই চিন্তা করেছিলাম। তবে শেষ পর্যন্ত দ্য ওয়ার্ডপ্রেস রাখার সিদ্ধান্ত ফাইনাল করেছি। কেন? সঠিক কোনো কারণ নেই। তবে আমার চিন্তানুযায়ী- ওয়ার্ডপ্রেস একক, অনন্য। এর তুলনা অন্য কোনো সিএমএস-এর সাথে করা চলে না। এর নির্দিষ্টতা দিন দিন বেড়েই চলেছে। তাই এই নামকরণ। এবং এই নাম কিছুতেই পরিবর্তন হবে না।
কি কি থাকবে বইয়ে?
ইতোমধ্যে আমি বইয়ের বিষয় সংক্ষেপ ঠিক করে ফেলেছি। যা এখন যাচাই-বাছাই চলছে। আরও কিছু সংযোজন-বিয়োজন করা হবে কিনা তা নিয়ে ভাবছি। ইনডেক্স ফাইনাল করার পর প্রতিটি টাইটেল নিয়ে লেখা শুরু করবো। তবে এখনই ইনডেক্স লাইন প্রকাশ করছি না।
শুধু এটুকু বলতে পারি- যাদের ন্যুনতম কোনো ধারণা নেই ওয়ার্ডপ্রেস নিয়ে তারাও যেন বইটি পড়ে একটি ওয়েবসাইট বানাতে পারেন সেভাবেই বইটি লেখা হবে।
কীভাবে বইটি পাবেন?
আপাতত আমি একটি সাবস্ক্রাইব অপশন চালু করেছি এই ব্লগের পাঠকদের জন্য। যারা এতে সাবস্ক্রাইব করবেন, বইটি প্রকাশের সাথে সাথে তাদের ইমেইলে বইটির ডাউনলোড লিংক চলে যাবে। সুতরাং আপনি বইটি পেতে চাইলে সাবস্ক্রাইব করুন নিচের ফরমটিতে আপনার ব্যবহৃত ইমেইল এড্রেস দিয়ে।
কেউ কি আমাকে সহযোগিতা করতে চান?
বইটি লেখার কাজে সহযোগিতা করার জন্য আমি তিনজন ভলান্টিয়ার নেবো। কেউ যদি স্বইচ্ছায় আমাকে এই কাজে সহযোগিতা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মেইলে উল্লেখ করবেন আপনি কী বিষয়ে কেন সহযোগিতা করতে চান।
আর কিছু?
আপাতত না… 🙂 । তবে সবার কাছে উৎসাহ, শুভকামনা আশা করছি।
সাথে থাকুন- ভালো থাকুন। সবসময়- প্রতিক্ষণ।

Leave a Reply
You must be logged in to post a comment.