Tag: বাংলা কবিতা
-

স্যরি কিছু মনে কঋস না
হয় না সময়, এখনও কি পাসনা চিঠি আমার? এখনও কি গিঁট খুলে পর- রঙিন সুতো-জামার? তলোয়ার কি এখনও চাস্ স্বপ্ন রঙিন খেলায়? প্রথম স্বস্তি বিক্রি করে চাই দোয়া; তোর থামার।
-
ভবিষ্যতের পত্র
বইক্কা নিয়ে এখনও কি খেলো তুমি খেল? এখনও কি কারো বুকে বিধিঁয়ে দাও শেল্? মোহের টানে রক্ত খেয়াল নীরবতা ম্যান ছন্নছাড়া বোকা কবি হয়েছিলো ফেল্।
-
নরোম টিস্যু: থলথলে পিণ্ড
কথার ফাঁকে হল্লা করে আগুন পোড়া মন আগলে রাখে ছেঁড়া কাঁথায় যক্ষে ধরা ধন কাঁথার ফাঁকে নরোম টিস্যু যে জন দেখেছে ভুলে গেছে সে জন পুরুষ চিরকুমার পণ।
-
দোজখ বালিকা
আকাশের খোলা চিঠি ধরাতে পেয়ে অবুঝ বালিকা বৃষ্টির ধারাতে নেয়ে- বিছিয়ে বসেন তারা তায় স্বর্গের জমিন আহ! আলোর মাঝিরা নামে দোজখ বেয়ে।
-
দু’টি প্রলাপবিষয়ক বাংলা কবিতা
প্রলাপংশ – এক হাবিয়া ডাকছে জানি তবু নয় শির নতো অবিবেচক খোদা বলি কাফিরের মতো মানুষ আগে হতে দাও- ওগো মুসাফির ভায় স্রষ্টার মৃত্যু হায়! শোকাহত মানুষ যতো। প্রলাপংশ – দুই সোনা সোনা সোনা; এ সোনা নয় সোনা একদা বালিকা হারায় আপন; মোনা-? কাঁদি কাঁদি কাঁদি; এ কাঁদা নয় কাঁদা ভেজা ভেজা বালিকাস্বর স্বাদ-এর লোনা।
-
নৈশপ্রেম ইকুয়েল ইজ নাথিং
কবিতারা খেয়াল খুশি হাঁটেন আপন মনে নাব্য নদী যায় না রাখা সস্তা প্রহসনে হচ্ছে না প্রেম বিক্রিতে তাই লাগাম টানো জোরে নদী-মেয়ে ঝলসানো ভয় ভঙ্গ দিলো রণে।
-
তোমার মতো, প্রিয়তা
স্বপ্ন দেখি মন উতলা বেশ্যাভাবী প্রহর প্রেমের বলি ভালোবাসা কিনেছি এক শহর জীবন মায়ায় শহর ঘুরে শহর দিলাম তোরে স্বপ্ন উধাও তার অতলে আমার বুকে কহর।
-
ঝলসানো মেঘ
মোনালিসা খেয়াল ছাড়া কাপুরুষের ফ্যান দোজাহানের অভিজ্ঞতা বিক্রি করে দ্যান বিক্রিতে শে বান্ধা রাখেন যা খুশি তা সব অপরূপা বিলিয়ে দ্যান অনাঘ্রাত হাইমেন!